০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

১০২ কোটি টাকার বিনিয়োগ পেল পেপারফ্লাই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ১০৩১১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রযুক্তি-নির্ভর লজিস্টিকস কোম্পানি পেপারফ্লাই ভারতের ইকম এক্সপ্রেসের কাছ থেকে ১০২ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে। ইকম এক্সপ্রেস ভারতের অন্যতম প্রধান ই-কমার্স লজিস্টিকস সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান। মঙ্গলবার পেপারফ্লাই নতুন এ বিনিয়োগের তথ্য জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০১৬ সালে শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দীন আহমেদ নামে চার উদ্যোক্তা মিলে পেপারফ্লাই প্রতিষ্ঠা করেন। পেপারফ্লাই বাংলাদেশের প্রথম প্রযুক্তি-নির্ভর লজিস্টিকস কোম্পানি, যা সারাদেশে সেবা দিচ্ছে। গত ৬ বছরে পেপারফ্লাই দেশের ই-কমার্স লজিস্টিকস ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন এনেছে। প্রবর্তন করেছে দেশব্যাপী দোরগোড়ায় ডেলিভারি, দ্বারপ্রান্ত থেকেই পণ্য সংগ্রহ, দ্রুততম মিড-মাইল নেটওয়ার্ক, অ্যাপ সমন্বয়করণ, ক্যাশবিহীন মূল্য পরিশোধ এবং আরও অনেক কিছু। গত বছরের সেপ্টেম্বর মাসে কোম্পানিটি কুরিয়ার ও পার্সেল খাতে সর্বপ্রথম কন্ট্রাক্ট নির্ভর বিটুবি সার্ভিস ও দোরগোড়ায় এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস চালু করে এবং এক্ষেত্রে অভূতপূর্ব সাড়া পায় কোম্পানিটি।

বিনিয়োগের ব্যাপারে ইকম এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহ প্রতিষ্ঠাতা টি. এ. কৃষ্ণান বলেন, পেপারফ্লাই ইকম এক্সপ্রেসের সহায়ক বিনিয়োগের মাধ্যমে তাদের পরিসর বাড়াতে পারে। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল কমার্সের ক্ষেত্রে প্রযুক্তিগত সল্যুশনসের সাহায্যে এগিয়ে যেতে পারে।

পেপারফ্লাইয়ের এমডি ও সিইও শাহরিয়ার হাসান বলেন, আমরা আমাদের সূচনা থেকেই ই-কমার্স লজিস্টিকস সল্যুশন প্রদানে পথিকৃৎ-এর ভূমিকা পালন করে আসছি এবং বাংলাদেশের গ্রামাঞ্চলের দোরগোড়াও ডেলিভারির আওতায় নিয়ে আসার ব্যাপারে আমাদের অগ্রগামী ভূমিকা রয়েছে। গত বছর আমরা বিশ্বমানসম্পন্ন নেটওয়ার্ক ব্যবহার করে স্থানীয় কুরিয়ার পার্সেল ইন্ডাস্ট্রিতে বিটুবি সেবা প্রদানের উদ্যোগ নিয়েছি এবং বেশ উদ্দীপনামূলক সাড়া পেয়েছি। এবার এই বিনিয়োগে আগামী বছরগুলোতে একেবারে তৃণমূল পর্যায়ে প্রযুক্তি ও উপযোগী মিশেল ঘটিয়ে আগের নিয়মে চলা ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন আনার প্রত্যয় রাখছি।

বর্তমানে পেপারফ্লাইতে দুই হাজার কর্মী কাজ করেন এবং এই প্রতিষ্ঠানটি সারাদেশে ২০০টি পয়েন্টে ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে। কোম্পানিটির হেডকোয়ার্টার এবং কেন্দ্রীয় ওয়্যারহাউস ঢাকায় অবস্থিত।

ঢাকা/টিএ

শেয়ার করুন

১০২ কোটি টাকার বিনিয়োগ পেল পেপারফ্লাই

আপডেট: ০৭:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২