০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

১১৫০ কোটি টাকা ব্যয়ে ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / ১০৩৫০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ১১৫০ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৯৩ টাকায় ৮টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার (১০ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এসব অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

সভা শেষ অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৮টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় কমিটিতে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি, বিদ্যুৎ বিভাগের ১টি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

তিনি বলেন, ক্রয় কমিটির অনুমোদিত ৮টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১,১৫০ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৯৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ১৬৭ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা এবং দেশি ব্যাংক, বিশ্বব্যাংক, এডিবি ও সৌদি উন্নয়ন তহবিল হতে অর্থায়ন ৯৮২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৭৯৩ টাকা।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরে অতিরিক্ত সচিব বলেন, ‘নরসিংদী জেলা কারাগার নির্মাণ’ প্রকল্পের লট নং পূর্ত-১(সি)- এর নির্মাণকাজ সম্পাদনের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপত্র জমা পড়ে যার সবগুলোই রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড কে ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬০ কোটি ৪ লাখ ১৫ হাজার ১৮৪ টাকা।

‘নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণ’ প্রকল্পের পরামর্শক সেবা চুক্তির অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে ১.এসএআরএম অ্যাসোসিয়েটস লিমিটেড,বাংলাদেশ,২.উমর মুন্সি অ্যাসোসিয়েটস পাকিস্তান,৩.আল মুহাদ্দিছ এনকে কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স,কেএসএ কে অনুমোদন দেওয়া হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিমূল্য ১৭ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ২৮৩ টাকায় চুক্তির মেয়াদ ২০২০সালের ৩১ ডিসেম্বর তারিখ শেষ হয়। সেতু নির্মাণকাজ বিলম্ব হওয়ায় বর্ধিত সময়ের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ আগামী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধিজনিত কারণে অতিরিক্ত ৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ৭১৬ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সামসুল আরেফিন বলেন, ‘খুলনা পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৮টি প্রতিষ্ঠানের কাছে কিউসিবিএস পদ্ধতিতে রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে ৭টি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে। সবগুলো প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। প্রস্তাব মূল্যায়ন কমিটি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১)দোহওয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, কোরিয়া, (২) দেব কনসালট্যান্টস লিমিটেড(বিএএন) (৩) ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (বিএএনএবং (৪)বিইটিএস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড এর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে কে ৭১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৬৫২ টাকা।

সভায় নরসিংদীর ঘোড়াশাল ৪র্থ ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন এবং গ্যাস টারবাইন জেনারেটরের যন্ত্রাংশ এবং অন্যান্য মালামালের একমাত্র স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান জেনারেল ইলেক্ট্রিক গ্লোবাল পার্টস অ্যান্ড প্রডাক্টস সুইজারল্যান্ড এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ৩০১ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।

তিনি বলেন, ‘এস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেইফটি সিস্টেম;ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ প্রকল্পের অতিরিক্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের কাজ বাড়ার কারণে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১০৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য গত ১৭ অক্টোবর তারিখের সিসিজিপি সভায় উপস্থাপন করা হলে অনুমোদন না করে কতিপয় নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী পুনরায় উপস্থাপন করা হয়। প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে মূল চুক্তিমূল্য ২৭২ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকার অতিরিক্ত ভেরিয়েশন বাবদ ১০৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

সভায় ২০২১-২০২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ১০ম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুসারে প্রতি মে.টন ৮০২ মার্কিন ডলার হিসেবে সর্বমোট ২ কোটি ৪০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২০৬ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় হবে।

অতিরিক্ত সচিব জানান, ২০২১-২০২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ১১তম লটে ৩০ হাজার মে.টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। সৌদি আরব এর সাথে চুক্তি অনুসারে প্রতি মে.টনের দাম ৭৭৮.৬৭ মার্কিন ডলার হিসেবে সর্বমোট ২ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ১০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৫৭৫ টাকা ব্যয় হবে।

এছাড়াও সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে কমিটি। ২০২১-২০২২ অর্থবছরে পরিকল্পনা অনুযায়ী কাফকো, বাংলাদেশ হতে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সংশোধিত চুক্তি করা হয়। ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সারে জন্য প্রাইস অফার পাঠাতে অনুরোধ করা হয়। কাফকোর সঙ্গে চুক্তি অনুযায়ী সারের দাম প্রতি মেট্রিক টন ৭৭২.৫০ মার্কিন ডলার হিসেবে সর্বমোট ২ কোটি ৩১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৯৮ কোটি ৭২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা ব্যয় হবে বলে জানান অতিরিক্ত সচিব।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভায় ২টি প্রস্তাব উপস্থাপন করা হয় বলে জানান অতিক্তি সচিব মো.সামসুল আরেফিন।

তিনি বলেন, ‘শান্তিনগর হতে ঢাকা-মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার’ পিপিপি ভিত্তিক নির্মাণ প্রকল্পটি বাতিলের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

এছাড়াও হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক (চিটাগাং রোড মোড় এবং তারাবো লিংক মহাসড়কসহ) পিপিপি ভিত্তিতে ৪-লেনে উন্নীতকরণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

ঢাকা/এমটি

শেয়ার করুন

১১৫০ কোটি টাকা ব্যয়ে ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন

আপডেট: ০৩:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১