০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

১১ টাকা দরে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • / ১০৩০৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে নতুন কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১১ টাকা দরে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। কোম্পানির ট্রেডিং কোড “ঝকওঈখ”। আর কোম্পানি কোড ২৫৭৫২। কোম্পানিটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার ২ নভেম্বর সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিটি গত  ৩-৭ অক্টোবর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ১১ আগস্ট  কোম্পানিটির আইপিওর আবেদনের অনুমোদন দিয়েছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত, পুঁজিবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

এদিন বেলা ১০টা ২৭ মিনিটে শেয়ারটির দর মাত্র ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ১১ বারে ১৭৩টি শেয়ার লেনদেন করেছে।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

১১ টাকা দরে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

আপডেট: ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১