০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

১১ থেকে ১৫ ফেব্রুয়ারি বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২৪৫ বার দেখা হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় দিবস মিলিয়ে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন স্কুল–কলেজের শিক্ষার্থীরা ও শিক্ষকরা।

উপদেষ্টা পরিষদের ঘোষণা অনুযায়ী, ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ থাকবে। এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে স্কুলের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির পর ২৯ মার্চ থেকে আবার শুরু হবে শিক্ষা কার্যক্রম।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১২ দিন ছুটি থাকবে। এ ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। দুর্গাপূজায় এবার পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা-ই-ইয়াজ দহমে এক দিন করে ছুটি রয়েছে।

এবারও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি পালন করা হবে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

১১ থেকে ১৫ ফেব্রুয়ারি বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট: ০১:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬