১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৩৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের ১৫টি উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মন্ডল এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানান তিনি।

ছানাউল হক আর বলেন, এই নিম্নচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

আপডেট: ০৬:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২