০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

১৫ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা, মা আটক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ১০৩২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাত্র ১৫ মাস বয়সী এক শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নে বাড়ড়িয়া গ্রামের মধ্যম পাড়ায় এই ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিন বিকেলে ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

আটককৃত ওই নারীর নাম রোকসানা বেগম (৩২)। তিনি ওই গ্রামের আমান উল্লাহর মেয়ে। নিহত শিশুটির নাম আরাফাত হোসেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রোকসানা বেগম তার ১৫ মাস বয়সী সন্তান আরাফাতকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের অশ্বদিয়া গ্রামে যায়। কিছুক্ষণ পর তিনি একা ফিরে এলে বাড়ির লোকজন তাকে জিজ্ঞেস করেন তার ছেলে কোথায়। পরে রোকসানা বলে- সে তার ছেলেকে পুকুরের পানিতে ফেলে দিয়ে আসছে। এরপর আশ-পাশের লোকজন বাড়ড়িয়া গ্রামের কয়েকটি পুকুরে খোঁজ করে পাশের মিয়াজী বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, রোকসানা আক্তার একজন মানসিক ভারসাম্যহীন নারী বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তিনি এর আগেও আরো চারবার শিশুটিকে পানিতে ফেলে দিয়েছিলো। তখন স্থানীয় লোকজন দেখে উদ্ধার করায় শিশুটির কোনো ক্ষতি হয়নি। শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এছাড়া ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

১৫ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা, মা আটক

আপডেট: ০৭:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২