১৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সনদ দেবে বাংলাদেশ ব্যাংক
- আপডেট: ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলমান করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারা । তবে (সিএমএসএমই) থেকে চলতি মূলধন সুবিধার জন্য ২০ হাজার কোটি টাকা তহবিল গঠন করা হয়। এই তহবিলের ঋণের সুদহার ৯ শতাংশ। তবে গ্রাহকদের দিতে হচ্ছে ৪ শতাংশ। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে।
এই ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এই তহবিল থেকে গত অর্থবছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর মধ্যে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যের শতভাগ সিএমএসএমই ঋণ বিতরণ করেছে, তেমন ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আছে ১৩টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠান।
২০ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের এমডিদের হাতে সনদ তুলে দেওয়া হবে।
এর মধ্যে সনদ পাবে এমন সরকারি ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি ব্যাংকগুলো হচ্ছেঃ ব্যাংক এশিয়া, ইস্টার্ণ, ব্র্যাক, ইউসিবিএল, প্রিমিয়ার, উত্তরা, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
চার আর্থিক প্রতিষ্ঠান হলোঃ লংকাবাংলা, আইপিডিসি, আইডিএলসি ও ইউনাইটেড ফাইন্যান্স।
কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, যাদের ঋণের লক্ষ্য ১০ কোটি টাকার বেশি ছিল, তাদের মধ্য থেকে এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। তবে এই ঋণ দিতে ব্যাংকগুলো তেমন আগ্রহী ছিল না। এরপরও যারা লক্ষ্য পূরণ করেছে, তাদের স্বীকৃতি দেওয়া হবে, যাতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ছোটদের ঋণ দিতে আগ্রহী হয়।
ঢাকা/এমটি































