০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

২১ মার্চ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ১০৩৪৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল  প্রতিবেদক: আগামী ২১ মার্চ দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই দিনে দেশে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার বিদ্যুৎ ভবনে এফইআরবি ও এনডব্লিউপিজিসিএলের যৌথ উদ্যোগে শতভাগ বিদ্যুতায়ন ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের সবচেয়ে বড় অর্জন শতভাগ বিদ্যুতায়ন। দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। নদ-নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল টেনে সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুৎ লাইনের। আবার পার্বত্য অঞ্চলের যেসব স্থানে বিদ্যুতের লাইন নেওয়া দুঃসাধ্য, সেখানে সোলার প্যানেল বসিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এরই মধ্যে দেশের প্রায় শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় চলে এসেছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

২১ মার্চ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট: ০২:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২