১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

২২৮ শতাংশ মুনাফা বেড়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ১০৩২৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২২৮ শতাংশ।

আজ বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৩২ পয়সা বা ২২৮ শতাংশ।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৬ পয়সা। 

ঢাকা/টিএ

শেয়ার করুন

২২৮ শতাংশ মুনাফা বেড়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের

আপডেট: ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২