০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

২৩৩ কোম্পানির দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১০৫৯৪ বার দেখা হয়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ২৩৩ কোম্পানির। তবে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেন পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ১১ পয়েন্ট কমে ১১১১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ২৩ পয়েন্ট কমে ১৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬০৬ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৪৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির, বিপরীতে ২৩৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

২৩৩ কোম্পানির দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

আপডেট: ০৩:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫