১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

২৪২ শেয়ারের দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৮২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সূচক মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৪টির দর বেড়েছে, ২৪২টির কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত ছিল।

দিনশেষে ডিএসইতে মোট ৪০৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছিলো।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

২৪২ শেয়ারের দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

আপডেট: ০৩:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫