০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

২৫ আগস্ট থেকে নতুন সময়সূচিতে চলবে আদালত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / ১০৩৮৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদ্যুৎ সাশ্রয়ে ২৫ আগস্ট থেকে আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ আগস্ট থেকে আপিল বিভাগে আগের নিয়মে অর্থাৎ সকাল ৯টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত বিচারকার্য পরিচালনা করা হবে। তবে হাইকোর্ট বিভাগে বিচারকার্য শুরু হবে সকাল সাড়ে ৯টায়, যা চলবে দুপুর পৌনে তিনটা পর্যন্ত।

আর দেশের সব অধস্তন আদালতে বিচার কাজ শুরু হবে সকাল সাড়ে ৮টায়, যা চলবে দুপুর পৌনে ৩টা পর্যন্ত। মাঝে আধা ঘণ্টা মধ্যাহ্ন বিরতি থাকবে। এর আগে বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

যা দেশের সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে উচ্চ ও অধস্তন আদালতের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

২৫ আগস্ট থেকে নতুন সময়সূচিতে চলবে আদালত

আপডেট: ০৮:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২