১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

২৮ জুন থেকে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে এ ছুটির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত বৃহস্পতিবার সই এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়। আজ শনিবার (২৫ জুন) তা প্রকাশ করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।

আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

২৮ জুন থেকে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

আপডেট: ০৪:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২