০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
২ কোম্পানির ডিভিডেন্ড বিতরণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৪৫৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ইসলামী ইন্স্যুরেন্স ২০ শতাংশ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
ঢাকা/এসএইচ































