০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

৩৯ হাজার টাকায় নতুন আইডিয়াপ্যাড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩০৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: লেনোভো বাংলাদেশে নিয়ে এলো লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০। এটি বর্তমান শিক্ষাব্যবস্থা ও কাজের ধরনের সাথে মিল রেখেই ডিজাইন করা হয়েছে। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

টু-ইন ওয়ান আইডিয়াপ্যাড ডি৩৩০-এর ডিটাচেবল কিবোর্ড, ব্যবহারকারীকে প্রয়োজনের সাথে মিল রেখে কাজ সম্পাদনের সুবিধা প্রদান করবে। ফলে শিক্ষার্থী, শিক্ষক কিংবা কর্মরত পেশাদারদের যে কারোরই সৃজনশীল কাজ ও বিনোদনের সহযোগী হবে ডিভাইসটি।

ইনটেল সেলেরন প্রসেসর দিয়ে চালিত লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০ মাল্টিটাস্ক করতে সক্ষম। ডিভাইসটির নিরবিচ্ছিন্ন প্রসেসিং পাওয়ার ব্যবহারকারীকে পিসি থেকে ট্যাবলেট মোডে সুইচ করার সুবিধা দেয়।

ইনটেল ইউএইচডি গ্রাফিক্স সংবলিত লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০-তে পারফেক্ট ভিজ্যুয়ালের জন্য রয়েছে ১০.১ ইঞ্চি এইচডি (১২৮০x৮০০) আইপিএস ৩০০ নিটস গ্লসি টাচ ডিসপ্লে। এতে ৩৯ডব্লিউএইচ ব্যাটারি থাকায় ১০৮০পি ভিডিও স্ট্রিমিং করলেও তা ওয়াল সকেটের সাথে কানেকশন ছাড়াই ৮ ঘন্টার বেশি স্থিতিশীল থাকে।

আইডিয়াপ্যাড ডি৩৩০-তে ডাটা স্থানান্তরের জন্য ইউএসবি-সি ৩.২ সহ বিভিন্ন পোর্ট রয়েছে। সেই সাথে ডিভাইসটিতে রয়েছে হাই রেজুলেশনের ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। যার মাধ্যমে ব্যবহারকারিরা অনায়াসে যখন তখন মিটিং জয়েন, ভিডিও কিংবা ছবি তুলতে পারবেন।

লেনোভো ইন্ডিয়া’র বৈদেশিক বিক্রয় প্রধান নাভীন কেজরিওয়াল বলেন, “বর্তমান হাইব্রিড মডেল লাইফস্টাইল আমাদের মাল্টিপারপাস ডিভাইসের প্রয়োজনীয়তা বুঝিয়েছে। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই গ্রাহকের জন্য আমরা এনেছি টু-ইন ওয়ান মাল্টিপারপাস লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০। সহজে বহনযোগ্য, মাল্টিটাস্কিং ডিভাইস হিসেবে ছাত্র, শিক্ষক ও অন্যান্য পেশাদারদের জন্য ডিভাইসটি সহজ ব্যবহারযোগ্য। কাজের প্রয়োজনে ট্যাব থেকে পিসিতে সহজেই পরিবর্তন করা সম্ভব বলে যেকোনো প্রয়োজন ও পরিবেশের সাথে এই ডিভাইসটি অনায়াসে খাপ খাওয়াতে পারে।”

৮ ফেব্রুয়ারি থেকে মিনারেল গ্রে রঙে লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০ পাওয়া যাচ্ছে। মাত্র ৩৯,০০০ টাকায় লেনোভো’র রিটেইল স্টোরগুলোতে ১ বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যাবে ডিভাইসটি।

ঢাকা/বিএইচ

শেয়ার করুন

৩৯ হাজার টাকায় নতুন আইডিয়াপ্যাড

আপডেট: ১১:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২