০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
৩ কোম্পানির লেনদেন বন্ধ বুধবার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ১০২৬৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেন আগামীকাল ৭ জানুয়ারি, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- কাশেম ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন্স স্পিনিং ও অলটৈক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র মতে, আজ মঙ্গলবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ৮ জানুয়ারি, বৃহস্পতিবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
ঢাকা/এসএইচ































