০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

৪১১ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১০৩৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। রোববার সকাল ৯টা ১৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন ৪১১ হজযাত্রী। রোববার সকাল ১০টায় হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি ফ্লাইট ও সৌদিয়া এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

এবার সরকারিভাবে দুটি ও বেসরকারিভাবে একটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ ধরা হয় পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়ছে চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি চার লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচায় হজে যাওয়া যাচ্ছে।

২০২০ সালে ঘোষিত প্যাকেজের চেয়ে এবার হজে যাওয়ার খরচ প্রায় লাখ টাকা বেড়েছে। বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

৪১১ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট

আপডেট: ১১:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২