০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৪৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ জুলাই শুরু হবে বিষয়ভিত্তিক এ লিখিত পরীক্ষা, যা চলবে ৪ আগস্ট পর্যন্ত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২৭ ফেব্রুয়ারি) সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদের স্বাক্ষর করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে, চলবে ৪ আগস্ট পর্যন্ত। পরীক্ষার হল, আসন বিন্যাস ও বিস্তারিত বিষয়াদি পরে জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। আর এ পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন।

ঢাকা/এমআর

শেয়ার করুন

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই শুরু

আপডেট: ১২:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২