৬০ বছর বয়সে ৪৮ তলা ভবন বেয়ে উঠলেন ফরাসি ‘স্পাইডার-ম্যান’
- আপডেট: ০৬:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৭৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ফ্রান্সের ‘স্পাইডার-ম্যান’ পরিচিত ব্যক্তি তার ৬০তম জন্মদিন পালন করেছেন কোনও নিরাপত্তা ছাড়াই প্যারিসের একটি ৪৮তলা ভবন বেয়ে উঠে। অ্যালেইন রবার্ট নামের এই ব্যক্তি কোনও রশি বা শক্ত কিছু ব্যবহার করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
অ্যালেইন রবার্ট বলেন, আমি মানুষকে বার্তা দিতে চাই যে ৬০ বছর বয়স কিছুই না। আপনারা এখনও খেলা চালিয়ে যেতে পারেন, সক্রিয় হতে পারেন, দারুণ কিছু করতে পারেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ভবনের চূড়ায় ওঠার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে বেশ কয়েকবার ট্যুর টোটাল এনার্জিস নামের ভবনটি বেয়ে উঠেছেন। এবার ভবনের চূড়ায় পৌঁছতে তার সময় লেগেছে মাত্র ৬০ মিনিট।
অ্যালেইন রবার্ট বলেন, বেশ কয়েক বছর আগে আমি নিজের কাছে অঙ্গীকার করেছিলাম যখন আমি ৬০ বছর বয়সে পৌঁছাবো তখন আমি ভবনটি আবারও বেয়ে উঠবো। কারণ ৬০ বছর হলো ফ্রান্সে অবসরের প্রতীকী বয়স।
তিনি আরও দাবি করেছেন, বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে সচেতনা তৈরি করাও তার ভবন বেয়ে ওঠার একটি লক্ষ্য ছিল।
বিশ্বব্যাপী উঁচু ভবন বেয়ে ওঠার জন্য পরিচিত রবার্ট। তার লক্ষ্যের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার চূড়ায় ওঠা।
সাধারণত তিনি এমন কিছু করার সময় আগে জানানো বা অনুমতি নেন না। এর আগেও বেশ কয়েকবার তিনি গ্রেফতার হয়েছেন।
আরও পড়ুনঃরানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে বাইডেন
ঢাকা/এসএম









































