০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

৯০৯ কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • / ১০৩২৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের জ্বালানির চাহিদা মেটাতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ (প্রতি মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৯০৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা। সিঙ্গাপুরের এম/এস ভিটল এশিয়া পিটিই লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এসব এলএনজি সরবরাহ করবে।

আজ বুধবার (১৮ মে) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য তিনটি এবং ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য (টেবিলে দু’টিসহ) মোট ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয়সংক্রান্ত প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দু’টি, পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একটি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদিত আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৪১০ কোটি ৬১ লাখ ২৫ হাজার ২৩৫ টাকা। মোট অর্থায়নের সম্পূর্ণ অর্থই সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ব্যয় হবে।

তিনি জানান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক স্পট মার্কেট থেকে ২০২২ সালের ১২তম এলএনজি (১ কার্গো) সিঙ্গাপুরের এম/এস ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৯০৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আগে প্রতি এমএমবিটিইউর মূল্য ছিলে ২৯ দশমিক ২৫ ডলার, এখন তা কিছুটা কমে ২৬ দশমিক ২৪ মার্কিন ডলার হয়েছে। ফলে দাম কিছুটা কমেছে।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে পঞ্চম লটে ৪০ হাজার (+১০ শতাংশ) মেট্রিক টন ডিএপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে মোট ৪০৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ১১৭৭ দশমিক ৫০ মার্কিন ডলার। আগে যার মূল্য ছিল ১১৫৬ মার্কিন ডলার। ফলে দাম কিছুটা বেড়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

৯০৯ কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত

আপডেট: ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২