০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

সুগন্ধি চাল রফতানিতে নগদ সহায়তা নয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • / ১০৩৯৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সুগন্ধি চাল রফতানিতে নগদ সহায়তা (ভর্তুকি) না দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সুগন্ধি চাল ছাড়া অন্যান্য চাল রফতানিতে ১৫ শতাংশ নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত বহাল আছে বলে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে স্পষ্ট করে সার্কুলার জা‌রি ক‌রেছে। এতে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাল রফতানিতে নগদ সহায়তা সুগন্ধি চালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর আগে গত বছরের ৩০ জানুয়ারি চাল রফতানিতে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

উক্ত নির্দেশনায় বলা হয়, দেশে উৎপাদিত ধান সংগ্রহের মাধ্যমে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রফতানির ক্ষেত্রে নিট এফওবি (প্রত্যাবাসিত রফতানি মূল্য) মূল্যের ওপর ১৫ শতাংশ হারে প্রক্রিয়াকারী-রফতানিকারক ভর্তুকি পাবেন। তবে বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত প্রতিষ্ঠান এ সু‌বিধার আওতার বা‌হি‌রে থাক‌বে। একইসঙ্গে চাল রফতানির ক্ষেত্রে ব্যবহৃত মোড়ক সামগ্রীসহ অন্যান্য উপকরণের ওপর ডিউটি ড্র-ব্যাক ও শুল্ক বন্ড সুবিধা নিয়ে থাকলে ভর্তুকি সুবিধা পাবে না।

বিশেষ জাতের ধান থেকে সুগন্ধি চাল তৈরি করা হয়। বাংলাদেশে এলাকাভিত্তিক প্রচুর সুগন্ধি ধান আবাদের প্রচলন আছে। দেশি জাতগুলোর চাল আকারে ছোট ও অনেকটা গোলাকার হয়। সুগন্ধি ধানের জাতগুলোর বেশির ভাগই আলোক সংবেদনশীল, দিনের দৈর্ঘ্য কমে গেলে হেমন্ত কালে ফুল ও দানা গঠন হয়। প্রধানত আমন মৌসুমে (খরিফ-২ তে) সুগন্ধি ধানের চাষ করা হয়। এ মৌসুমে প্রায় ১০% জমিতে সুগন্ধি ধানের আবাদ করা হয়। প্রধান পোলাও, বিরিয়ানি, কাচ্চি, জর্দা, ভুনা-খিচুড়ি, ফিরনি, পায়েশসহ আরও নানা পদের সুস্বাদু ও দামি খাবার তৈরিতে সুগন্ধি চাল বেশি ব্যবহার হয়। বিয়ে, পূজা-পার্বণ, সেমিনার, ওয়ার্কশপসহ সব ধরনের অনুষ্ঠানে সুগন্ধি চালের ব্যবহার অতি জনপ্রিয়। অনেক সচ্ছল পরিবারে, বনেদি ঘরে সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি (কাটারিভোগ, বাংলা মতি) সিদ্ধ চালের ভাত খাওয়ার রেওয়াজ অহরহ দেখা যায়।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সুগন্ধি চাল রফতানিতে নগদ সহায়তা নয়

আপডেট: ০৭:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১