০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ধর্মীয় বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন সাই পল্লবী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / ১০৪৯০ বার দেখা হয়েছে

এ প্রসঙ্গে পল্লবী বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীর ফাইলস’ ছবিকে ঘিরে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘“কাশ্মীর ফাইলস” ছবিতে দেখানো হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধার্মিক সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাকে দিয়ে জোর করে “জয় শ্রীরাম” বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়?

আমাদের সবার আগে এক ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।’ সাই পল্লবীর এই মন্তব্যর পর নেট দুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। তাঁর পক্ষে–বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

পল্লবী এখন ব্যস্ত তাঁর আগামী রোমান্টিক অ্যাকশন-ড্রামাভিত্তিক ছবি ‘বিরাট পর্ভম’-এর মুক্তিকে ঘিরে। এ ছবিতে রানা দাজ্ঞুবতির সঙ্গে তাঁকে রোমান্স করতে দেখা যাবে। এক তরুণীর প্রেমকথা নিয়ে এ ছবির গল্প বোনা হয়েছে। তরুণীটি নকশাল নেতা রাবণকে ভালোবেসে ফেলে। পল্লবী, রানা দাজ্ঞুবতি ছাড়া এ ছবিতে প্রিয়ামণিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ধর্মীয় বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন সাই পল্লবী

আপডেট: ০৭:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২