০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

স্ত্রীকে প্রশংসা করার দিনে সম্পর্ককে রাঙিয়ে তুলতে যা করবেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪৫৮ বার দেখা হয়েছে

‘সংসার সুখের হয় রমণীর গুণে’-এই কথা মিথ্যে নয়। সুন্দর, সুষ্ঠু, আদর্শ পরিবার গড়ে তোলার পেছনে অন্যতম ভূমিকা পালন করেন সংসারের স্ত্রী। তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পরম মমতায় আগলে রাখেন পরিবারকে। দুই হাতে সামলে রাখেন স্বামী, সন্তান, সংসার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্ত্রীরা পরিবারের অন্য সবার, বিশেষ করে স্বামীর একটু প্রশংসা বা উৎসাহ পেলে মুহূর্তেই উৎফুল্ল হয়ে ওঠেন। দ্বিগুণ আগ্রহে আরও বেশি মনোনিবেশ করেন সংসারে। অনেক স্বামীই আছেন, যারা স্ত্রীর প্রশংসা করতে কার্পণ্য করেন, খুঁত খুঁজে বেড়ান। একটু এদিক-সেদিক হলেই কথা শুনিয়ে দেন। সমীক্ষা বলছে, এসব স্বামীদের কপালে পারিবারিক অশান্তি লেগেই থাকে।

যেহেতু পরিবারের সবদিকটা স্ত্রী খুব নিপুণভাবে দেখভাল করে থাকেন, তাই তিনি অবশ্যই প্রশংসার দাবিদার। সেজন্য আজকের দিনটি বেছে নিতে পারেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন স্ত্রীর প্রতি। কারণ, আজ স্ত্রীর প্রশংসা দিবস।

বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে স্ত্রীর প্রশংসা দিবস উদযাপিত হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও মনে করা হয়, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।

আরও পড়ুন: জেনে নিন আজকের রাশিফল

বিশেষ এই দিনটিতে স্ত্রীর প্রতি আরও ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে যা করতে পারেন-

হাতে তুলে দিতে পারেন একগুচ্ছ ফুল।
ঘুরতে যেতে পারেন কোথাও।
ছোট-বড় কোনো উপহারও দিতে পারেন।
তাকে রান্না করে খাওয়াতেও।
তার গুণ প্রকাশ করে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দিতে পারেন চিরকুট।

ঢাকা/এসএম

শেয়ার করুন

স্ত্রীকে প্রশংসা করার দিনে সম্পর্ককে রাঙিয়ে তুলতে যা করবেন

আপডেট: ০৬:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩