বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার
- আপডেট: ০৩:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১০৪৪২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০১ অক্টোবর) বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২০টির এবং ১৪৫টির অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ৮.৯৯ শতাংশ। যার মাধ্যমে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর বেড়েছে ৭.৪৯ শতাংশ। আর ৬.৫৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
আরও পড়ুন: দুই খাতে ভর করে বেড়েছে লেনদেন
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সমরিতা হসপিটালের ৫.০৩ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৯৬ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩.৩৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.০৬ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৩.০৩ শতাংশ, মনোস্পুল পেপারের ২.৮৩ শতাংশ এবং মেঘনা সিমেন্টের ২.১২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
ঢাকা/টিএ







































