আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের নির্দেশ
- আপডেট: ১০:২৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১০৬০২ বার দেখা হয়েছে
ফাইন্যান্স কোম্পানির স্থাপনা ও জানমালের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নির্দেশনায় বলা হয়, ফাইন্যান্স কোম্পানির স্থাপনার (প্রধান কার্যালয়, শাখা, ব্যবসা কেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়াকরা ভবনের প্রবেশ পথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
এছাড়া স্থাপিত বা স্থাপিতব্য সিসি টিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় যোগ্য অডিট ফার্মের তালিকা প্রকাশ
সিসি টিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।
ঢাকা/এসএম





































