জাকের পার্টির ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- আপডেট: ০১:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ১০৪৩১ বার দেখা হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার শেষ দিনে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে রয়েছে জাকের পার্টির ১০ জনসহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের একজন এবং ইসলামী ঐক্যজোটের একজন।
আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ১২ জন প্রত্যাহার করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ঢাকা-১১ আসনে জাকের পার্টির মাসুদ রানা, ঢাকা-১৬ আসনে আমিনুল ইসলাম, ঢাকা-১৫ আসনে মইনুল ইসলাম, ঢাকা-৭ আসনে বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা-৮ আসনে নজরুল ইসলাম লিটন, ঢাকা-৯ আসনে মফিজুল্লাহ।
আরও পড়ুন: যে ২৬ আসন পেলো জাতীয় পার্টি
এছাড়াও ঢাকা-১২ আসনে হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনে মো. হুমায়ুন কবির, ঢাকা-৪ আসনে রবিউল ইসলাম ও ঢাকা-১৪ আসনে জাকির হোসেন, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার ও ঢাকা-৯ আসনে ইসলামী ঐক্যজোটের লোকমান হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
ঢাকা/এসএম









































