ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ২ কোম্পানি
- আপডেট: ০১:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ১১৪০৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩০ জুন, ২০২৩ এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানি দুটি হলো: আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং প্রাইম ব্যাংক পিএলসি।
সূত্র মতে, কোম্পানিদুটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ, গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য আফতাব অটোমোবাইলস লিমিটেড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আরও পড়ুন: স্পট মার্কেটে যাচ্ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স
এবং গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য প্রাইম ব্যাংক পিএলসি ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ঢাকা/এসএইচ



































