০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

কলেজছাত্র হত্যায় শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ১০৪৩৪ বার দেখা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহতের মা কুলছুমা আক্তার। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন: বদলে গেলো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শপথ বাক্য’

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই আসামিদের নির্দেশে অজ্ঞাতপরিচয় আসামির গুলিতে কবি নজরুল কলেজছাত্র ওমর ফারুক মারা যান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কলেজছাত্র হত্যায় শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: ০৫:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪