০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১০১৭৪ বার দেখা হয়েছে
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮০ হাজার ১০৪ জন। এই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৩ জন, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।এ ছাড়া ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৩৬ শিশু মারা যায়। এই সময়ে নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা/আরএ্ইচ
ঢাকা/আরএ্ইচ



































