আরামিটের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৮:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৫৪৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৭ পয়সা।
আরও পড়ুন: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৯৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৮ টাকা ২৩ পয়সা।
ঢাকা/এসএইচ


































