ডিবিএইচ ফাইন্যান্সের আয় কমেছে
- আপডেট: ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১০৩৬৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ২.৪৩ শতাংশ।
রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ৩ টাকা ৬৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৮ টাকা ৫২ পয়সা।
ঢাকা/এসএইচ



































