আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যেসব কোম্পানি
- আপডেট: ০৮:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১০৪০৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ইউনাইটেড ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪৪ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৫৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৫৯ পয়সা।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ১৪ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে তা ৭ টাকা ৩১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৪ টাকা ৪৮ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৮১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৮৬ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১১ টাকা ৪২ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৫১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৩৯ পয়সা।
ঢাকা/এসএইচ




































