সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- আপডেট: ০৪:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
সপ্তাহজুড়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস এবং নাভানা ফার্মা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা বাংলা ইন্স্যুরেন্স
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫০ পয়সা ।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৬৬ পয়সা।৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ২২ পয়সা।
নাভানা ফার্মাসিউটিক্যালস
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৪৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৫ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১০ টাকা ২২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ৫৩ পয়সা।
এসকে ট্রিমস
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা।একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯৮ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ১১ পয়সা।
ঢাকা/আরএইচ

































