০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১০১৭২ বার দেখা হয়েছে

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতুর ওপর ও সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।শুক্রবার (৫ জুন) দুপুর থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়ে যানজট আরও বাড়তে থাকে।

গতকাল থেকে থেমে থেমে তৈরি হওয়া এই যানজট শনিবার (৬ জুন) সকাল থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে শুরু করে প্রায় ১৩-১৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র রূপ নেয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষজন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রচণ্ড গরমে গাড়িতে বসে থাকতে হচ্ছে তাদের। যানজটে আটকা পড়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বৃদ্ধ, শিশু ও নারীরা। দীর্ঘক্ষণ গরমে আটকে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
অন্যদিকে, কাঁচামালবাহী ট্রাকগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ট্রাকে থাকা কাঁচামাল পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ও ট্রাকচালকরা।
 এ বিষয়ে পুলিশের দাবি, ঈদ-পরবর্তী ফিরতি পথে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, রাতে একাধিক স্থানে গাড়ি বিকল হওয়া, বৃষ্টি এবং এলেঙ্গায় ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান থাকায় যমুনা সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনের এই ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা/আরএইচ

শেয়ার করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

আপডেট: ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬