১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

শেয়ারবাজারে আস্থা ও সংস্কারই অগ্রাধিকার—বিএসইসি চেয়ারম্যান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১০১৭৬ বার দেখা হয়েছে

শেয়ারবাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন নবনিযুক্ত মাসুদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিনি বলেন, “একটি শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে কমিশনের প্রতিটি কার্যক্রম হবে পরিকল্পিত, স্বচ্ছ এবং বিনিয়োগকারীবান্ধব। বাজার উন্নয়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে আমরা এগোতে চাই।”রোববার (৭ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে কমিশনের শীর্ষ কর্মকর্তাদের এক সভায় তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় শুরু হওয়া সভায় বিএসইসির সামগ্রিক কর্মকাণ্ড, পুঁজিবাজার উন্নয়নের কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় চেয়ারম্যান মাসুদ খান ছাড়াও কমিশনার তানভীর হাবিব রহমান সিপিএ, নাহিদ মাহতাব ও মোঃ নাফিজ আল তারিক উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসির নির্বাহী পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা সভায় অংশ নেন।চেয়ারম্যান মাসুদ খান বলেন, “পুঁজিবাজারের প্রতিটি অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির ভূমিকা হবে নীতিনির্ধারণ ও কার্যকর তদারকি নিশ্চিত করা, যাতে বাজারে অনিয়ম ও অপব্যবহারের সুযোগ না থাকে।” তিনি আরও বলেন, বাজারের কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে ধাপে ধাপে সংস্কার আনা হবে এবং প্রয়োজনে নীতিমালার হালনাগাদ করা হবে।

এদিন বিকেল ৩টায় বিএসইসি কার্যালয়ে নবনিযুক্ত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাক্ষাতে ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত কমিশনকে শুভেচ্ছা জানানো হয় এবং পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি, বাজার গভীরতা বৃদ্ধি, নতুন পণ্য চালু ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানো নিয়ে মতবিনিময় হয়।উল্লেখ্য, গত ৪ জুন ২০২৬ তারিখে মাসুদ খান বিএসইসির চেয়ারম্যান হিসেবে এবং তানভীর হাবিব রহমান সিপিএ, নাহিদ মাহতাব ও মোঃ নাফিজ আল তারিক কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চার বছর মেয়াদের জন্য তাদের এ নিয়োগ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদিত হয়।

নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান দেশের করপোরেট ও বহুজাতিক খাতে দীর্ঘ ৪৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। তিনি সর্বশেষ ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংকের পর্ষদে তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।সভা শেষে বিএসইসি সূত্র জানায়, নতুন নেতৃত্বের অধীনে পুঁজিবাজার সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কমিশন আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

শেয়ারবাজারে আস্থা ও সংস্কারই অগ্রাধিকার—বিএসইসি চেয়ারম্যান

আপডেট: ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬