০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১০১৭৭ বার দেখা হয়েছে
আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয়। এবারের পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
ঢাকা/আরএইচ





































