বিনিয়োগকারীরা হারালো ৯১৪ কোটি টাকা
- আপডেট: ০২:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
গত সপ্তাহে (২১-২৫ জুন) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৯১৪ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২৬ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৯১৪ কোটি টাকা বা ০.১৩ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৭৫৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৬৬১ কোটি ৩৯ লাখ টাকার বা ২৬ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৬৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৪৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির বা ৩৭.৩৭ শতাংশের, কমেছে ২২২ টির বা ৫৭.২১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির বা ৫.৪১ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৯২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৫ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫১৪৯পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮ টির দর বেড়েছে, ১৯১ টির দর কমেছে এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/আরএইচ


































