০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ জুন থেকে ২৫ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৬ দশমিক ২৬ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৩২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
এ ছাড়া সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিল, ন্যাশনাল ফিড, বিডি থাই অ্যালুমিনিয়াম, রবি, এনসিসি ব্যাংক এবং স্কয়ার ফার্মা ।
ঢাকা/আরএইচ


































