এনআরবিসি ব্যাংকে ডিএমডি ও সিবিও হিসেবে যোগ দিলেন শাহিন হাওলাদার
- আপডেট: ০২:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
এনআরবিসি ব্যাংক পিএলসি-তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগদান করেছেন মো. শাহিন হাওলাদার। এর আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসি-তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক খাতে প্রায় তিন দশকের বিস্তৃত অভিজ্ঞতা নিয়ে তিনি তার নতুন দায়িত্বে সমৃদ্ধ দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে এসেছেন।
মো. শাহিন হাওলাদার ১৯৯৫ সালের অক্টোবরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কর্ম
জীবনে তিনি ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত উন্নয়ন এবং কার্যকরী উৎকর্ষতায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) ও কার্ডস, ট্রানজেকশন ব্যাংকিং, বৈদেশিক রেমিট্যান্স, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য ও অফশোর ব্যাংকিং এবং শাখা ব্যাংকিংয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এছাড়া চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, চিফ বিজনেস অফিসার, হেড অব বিজনেস এবং হেড অব ব্রাঞ্চেসসহ বিভিন্ন নেতৃত্বের পদেও সফলভাবে দায়িত্ব পালন করেন।
ঢাকা/আরএইচ


































