০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ চান তটিনী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১০১৭৫ বার দেখা হয়েছে

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে প্রায়ই নানা আলোচনা-গুঞ্জন তৈরি হয়। তবে এসব বিষয়ে বরাবরই স্পষ্ট অবস্থান নিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন, বিয়ের পরিকল্পনা এবং ভবিষ্যতের জীবনসঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেন তটিনী। সেখানে তিনি জানিয়ে দেন, আপাতত প্রেম নয়, বরং সঠিক মানুষের অপেক্ষায় আছেন তিনি। কিছুদিন আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই জল্পনাকে আবারও নাকচ করে দিয়ে তিনি বলেন, ইয়াশ তার খুব ভালো বন্ধু, এর বাইরে তাদের সম্পর্কের অন্য কোনো মাত্রা নেই।

তটিনীর ভাষায়, “হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অব মাইন। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।”

প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা অকপটে জানান এই অভিনেত্রী। তার মতে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো জীবনসঙ্গী নির্বাচন। তাই কোনো তাড়াহুড়ো নয়, সঠিক মানুষকেই বেছে নিতে চান তিনি। তটিনী বলেন, “বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রাপ্য সম্মান দেবে, আমাকে, আমার পরিবারকে এবং আমার পেশাকে ভালোবাসবে ও সম্মান করবে।”
তিনি আরও বলেন, “আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি প্রয়োজন। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।” তটিনীর বিশ্বাস, একটি সম্পর্ক শুধু ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে না। পারস্পরিক সম্মান, আস্থা, মানসিক স্বস্তি এবং নিরাপত্তাবোধ একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর করে তোলে।

এই অভিনেত্রীর ভাষায়, একজন মানুষ যদি সম্মান দিতে না পারেন, মানসিক শান্তি নিশ্চিত করতে না পারেন, তাহলে শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। তাই ভবিষ্যতের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এই গুণগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ চান তটিনী

আপডেট: ০৬:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬