ভারতের পাশে দাঁড়াতে বিগ বি’র উদাত্ত আহবান, দিলেন ২ কোটি
- আপডেট: ০১:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: দিল্লিতে করোনা মোকাবিলার জন্য ২ কোটি রুপি অর্থ সহায়তা করেছেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। এছাড়া বৈশ্বিক তহবিল গঠনের লক্ষ্যে বিশ্বের সব নামিদামি তারকাদের সভায় ভারতকে সহায়তা করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন ‘বিগ বি’।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নাল–বিজনেসজার্নাল.বিডি
বিশ্বজুড়ে টিকাকরণের সমতার লক্ষ্যে দ্য গ্লোবাল সিটিজেন আয়োজিত ভ্যাক্স লাইভ অনুষ্ঠান হলো শনিবার (৮ মে)। সঞ্চালনায় ছিলেন সেলেনা গোমেজ। সেখানে অংশ নেন বলিউডের অমিতাভ বচ্চনসহ হলিউডের বেন অ্যাফ্লেক, ক্রিসি টেইজেন, জিমি কিমেল, শিন পেন, ডেভিড লেটারম্যানসহ অনেকেই। সেখানে পারফর্ম করেন এডি ভেডার, ফু ফাইটার্স, জে ব্যালভিন, এইচ ই আর এবং জেনিফার লোপেজ।
অনুষ্ঠান থেকে তহবিল সংগ্রহ হয়েছে ৩০২ মিলিয়ন ডলার, যা আয়োজকদের প্রত্যাশার চেয়েও বেশি। এই আয়োজনের অংশ নিয়ে এবং ভারতের জন্য লড়াইয়ে শামিল হতে পেরে খুশি অমিতাভ বচ্চন। সরাসরি ভিডিও বার্তায় ‘বিগ বি’ বলেন, আমার দেশ ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ের হঠাৎ উত্থানের সঙ্গে লড়াই করছে। একজন বৈশ্বিক নাগরিক হিসেবে আমি সকলের কাছে তৎপর হওয়ার জন্য আবেদন জানাই। আপনাদের সরকারের সঙ্গে কথা বলুন, ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলুন। যাদের খুব জরুরি প্রয়োজন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিন। প্রতিটি প্রচেষ্টাই কিছু অবদান রাখে। যেমনটা মহাত্মা গান্ধী বলেছিলেন, ‘সাদাসিধে পথেও আপনি পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারেন’। ধন্যবাদ।
T 3900 – Privileged to be a part of the concert .. and the fight for India .. pic.twitter.com/vlyhKVc6QG
— Amitabh Bachchan (@SrBachchan) May 9, 2021
তবে শুধু কি বিশ্ব মানবতার কাছে আহ্বান জানিয়েই ক্ষান্ত আছেন অমিতাভ বচ্চন? জানা যাচ্ছে, তিনি নিরবে অনেক মানবিক সহায়তাই করে যাচ্ছেন যা প্রচারের আলোই আনতে নারাজ তিনি। শুধু দিল্লির সংকট মোকাবিলার জন্যই তিনি দিয়েছেন অন্তত ২ কোটি রুপি। এছাড়া আরও কার্যক্রম তো আছেই।
ঢাকা/এসএ
আরও পড়ুন:
- জেনে নিন ১৬ কোম্পানির লাভ-লোকসানের হালচাল!
- ১১৯ কোটি টাকার মুনাফা পাচ্ছেন শেয়ারহোল্ডাররা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- এক্সিম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ড
- সাউথইস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- বিদেশ যাওয়ার সুযোগ পেলেন না খালেদা জিয়া
- ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে
- পুঁজিবাজার বিষয়ে মাস্টার্স কোর্স চালু করেছে বিআইসিএম
- বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে যমুনা ব্যাংক
- প্রিমিয়ার ব্যাংকের ইপিএস প্রকাশ
- লুব-রেফের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ডিজিটাল বুথ খোলার অনুমোদন ২ ব্রোকারেজ হাউজকে
- ন্যাশনাল হাউজিংয়ের আয় বেড়েছে
- আগামীকাল পূঁজিবাজার বন্ধ
- আলহাজ্ব টেক্সটাইলের ইপিএস প্রকাশ
- নতুন কর আরোপ না করে ফাঁকির পথ বন্ধ করুন
- সার্ভারে ত্রুটি, বিঘ্নিত হচ্ছে লেনদেন
- সাউথ বাংলা ব্যাংকের আইপিও অনুমোদন




































