০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

লঙ্কান শিবিরে করোনার হানা, শঙ্কায় প্রথম ওয়ানডে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ১০৪৬৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শ্রীলঙ্কান দলের তিন সদস্যের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। আর এ খবরটা এসেছে ম্যাচ শুরু হওয়ার মোটে চার ঘণ্টা আগে। ওয়ানডে সুপার লিগে নিজেদের তৃতীয় সিরিজের ঠিক আগে ঘটল এই ঘটনা। এমন পরিস্থিতি বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে আয়োজনকেও মুড়িয়ে দিয়েছে ধোঁয়াশার চাদরে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনার সূত্রপাত রোববার সকালে। করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে লঙ্কান তিন ক্রিকেটারের। শ্রীলঙ্কান দলের নির্ভরযোগ্য সূত্র ধরে দেশটির দুই সাংবাদিক জানান, করোনায় আক্রান্ত হয়েছেন ইসুরু উদানা, শিরান ফার্নান্ডো ও কোচ চামিন্দা ভাস। যদিও ঢাকা পোস্টকে বিসিবি জানায়, করোনা পরীক্ষার ফলাফলই এখনো হাতে আসেনি তাদের। 

তবে এ ঘটনায় দুপুর একটায় শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ওয়ানডে যে শঙ্কার মুখে পড়ে গেছে তা বলাই বাহুল্য। এদিকে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের করোনা পজিটিভ হওয়ার গুঞ্জনও আছে। সিরিজ শুরুর ঠিক আগে এমন সব ঘটনায় প্রথম ওয়ানডে স্থগিত হয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

লঙ্কান শিবিরে করোনার হানা, শঙ্কায় প্রথম ওয়ানডে

আপডেট: ১০:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১