আদালতে মিথিলার জেরার মুখে তানজিন তিশা!
- আপডেট: ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১০৩৯৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু প্রেমে আঘাত লাগল তখনই, যখন মাহাদিই তাকে ধর্ষণ করে। প্রেম মুছে গেল… থেকে গেল গ্লানি। ঘটনা ধামাচাপা দিতে চাইল আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও আসলো হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নিজেকে গুটিয়ে নিতে পারত ফারিয়া কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে আসে। তার সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া এবং ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চলল ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত! এ লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে টিভি ফিচার ফিল্ম ‘সাহসিকা‘।
এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছেন তানজিন তিশা, আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন, ব্যারিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার এবং আসামি পক্ষের আইনজীবির চরিত্রে রয়েছেন মিথিলা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ফিচার ফিল্মটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। চিত্রনাট্যে আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। এফডিসির ৯নং ফ্লোরে আদালতের সেটে ফিল্মটির প্রথম ধাপের শুটিং করা হয়। প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।
আগামীকাল ২৮ জুলাই দুপুর ২টায় দীপ্ত টিভিতে ফিল্মটি প্রচারিত হবে। একই দিন রাত ৯টায় উন্মুক্ত করা হবে দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- এসবিএসি ব্যাংকের আইপিওতে প্রায় ১৪ গুণ আবেদন
- ২৪ ঘণ্টায় আরও ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
- সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত
- ‘নগদ’ এর বন্ডে বিদেশিদের ব্যাপক সাড়া
- করোনায় এক দিনে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু
- ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ার
- আইপিডিসি ফাইন্যান্সের আয় বেড়েছে
- ইস্টার্ণ ব্যাংকের আয় প্রায় দ্বিগুণ বেড়েছে
- বিডি ফাইন্যান্সে এসআইজি’র বিনিয়োগ সক্ষমতা নিয়ে প্রশ্ন!
- কক্সবাজারে পাহাড় ধসে ৬ রোহিঙ্গাসহ ৮ জনের মৃত্যূ
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- ৫ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১ আগ
- লেনদেনের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- সূচক পতনের দিনে বেড়েছে লেনদেন
- বাংলাদেশে বিনিয়োগ এখন পুরোপুরি নিরাপদ: ওয়ালটন এমডি




































