০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সিএপিএম ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড সিএপিএম ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ২৯.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবেন।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রয় মূল্য অনুসারে গত ৩০ জুন তারিখে ফান্ডটির প্রতি ইউনিটের নিট সম্পদ মূল্য ছিল ১৩৪ টাকা ২ পয়সা। আর বাজার মূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪০ টাকা ৯৩ পয়সা।

আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) ছিল ৪৭ টাকা ৭১ পয়সা।

আলোচিত ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও) লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেড।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

সিএপিএম ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১