রামেকে করোনায় আরও ৯ জনের মৃত্যু
- আপডেট: ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১০৪৭২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ, ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
মঙ্গলবার (২৪ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত ৯ জনের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের তিন এবং পাবনার একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২২১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি। রাজশাহীতে শনাক্তের হার ১৭ দশমিক ৩১ শতাংশ।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:



































