সৌদি আরবের সঙ্গে সমঝোতা চুক্তি সই
- আপডেট: ০১:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (১৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজাধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের বৈঠক হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তাদের উপস্থিতিতে কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক সই হয়।
বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেলের বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেবে সৌদি এবং বাংলাদেশ তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। আজ (১৬ মার্চ) দুপুরের পর ঢাকা ছাড়বেন তিনি।
ঢাকা/টিএ







































