সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩১ মার্চ
- আপডেট: ০৬:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছে আদালত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (২২ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এই আদেশ দেয়। আদালতে আজ সম্রাটের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। বিচারক তাঁর অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দিয়েছে। ওই আদালতে আগামী ৩১ মার্চ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতো এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতো। অনেক সময় ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতো। তিনি অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমন্ডি ও উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন ও বাড়ি নির্মাণ করেছে। এছাড়া তার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।
পরে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাবেক সভাপতি সম্রাটকে ক্যাসিনো মামলায় ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেপ্তার করা হয়।
ঢাকা/এসএ







































