২৮ মার্চের হরতালে বাস চলবে
- আপডেট: ১০:৫০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১০৩২২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে ঢাকা, শহরতলী ও আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউ
শনিবার (২৬ মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা ২৮ মার্চের হরতালের ব্যাপারে আলোচনা করার জন্য গত ২৪ মার্চ বিকেল ৩টায় ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিকদের এক যৌথ সভা ডাকা হয়। সভাটি শনিবার (২৬ মার্চ) বিকালে ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় পরিবহন নেতারা বলে, অযৌক্তিক অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করে না। ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলার সকল রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।
এদিন গাড়ি চলাচলে যাতে কোনও বাধার মুখে পড়তে না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানায় তারা।সভায় সভাপতিত্ব করে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
ঢাকা/এসএ







































