০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সরকারি পাটকলের লোকসান ৩১৬৮ কোটি টাকা: সংসদে পাটমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / ১০৩১৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত অর্থবছরে বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন মিলগুলোর ৩ হাজার ১৬৮ কোটি ৪৬ লাখ টাকা লোকসান দিয়েছে। এ সময়ে মিলগুলো আয় করেছে ৪৮৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয় করেছে ৩ হাজার ৬৫২ কোটি ৯৪ কোটি টাকা। জাতীয় পার্টির মসিউরর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানায়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানায়, বিটিএমসির ২৫টি পাটকলের মধ্যে ২৪টি বন্ধ রয়েছে এবং একটি ভাড়ায় চলছে। বন্ধ ২৪টির মধ্যে দুটিতে টেক্সটাইল পল্লি স্থাপন এবং দুটি পিপিপিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সরকারি দলের হাবীব হাসানের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলে, বর্তমানে দেশে (২০১৮ সালের শুমারি) ৫৮৯টি তাঁত ফ্যাক্টরি ও এক লাখ ১৬ হাজার ১১৭টি ইউনিট রয়েছে। পাওয়ার লুম ব্যতীত তাঁত শিল্পে বছরে প্রায় ৪৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার মিটার তাঁতবস্ত্র উৎপাদিত হয়। যার মাধ্যমে দেশের বস্ত্র চাহিদার ২৮ ভাগ (পাওয়ার লুম ব্যতীত) পূরণ হয়ে থাকে। শরিফুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানায়, বর্তমানে দেশের তাঁত সংখ্যা দুই লাখ ৯০ হাজার ২৮২টি।

বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানায়, চলতি অর্থবছরের ৮ মাসে ৫ দশমিক শূন্য তিন লাখ টন কাঁচাপাট রফতানি করা হয়েছে। এছাড়া গত ২০২০-২১ অর্থবছরে ৫ দশমিক ৮৬ লাখ টন কাঁচাপাট এবং ৭ দশমিক ৮২ লাখ টন পাটজাত পণ্য রফতানি হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সরকারি পাটকলের লোকসান ৩১৬৮ কোটি টাকা: সংসদে পাটমন্ত্রী

আপডেট: ০২:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২