রমজানেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট: ০৩:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১০৩২২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসেও রাজধানীসহ সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলে, ‘রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে। যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেখান থেকে যথারীতি টিকা নেওয়া যাবে।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা জানায়। গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলবে উল্লেখ করে জাহিদ মালেক বলে, ‘আমরা ৮০ শতাংশ মানুষের টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছি। এ লক্ষ্যপূরণে সারাদেশে গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলমান থাকবে।’





































